About

May 12, 2012

আবারও গেইলকে নিয়ে বৈঠক

আবারও গেইলকে নিয়ে বৈঠক

Sports Desk
ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ব্যাটসম্যান ক্রিস গেইল। দীর্ঘদিন ধরে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের বাইরে আছেন তিনি। দলে ফিরতে হলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে আবারও তাকে বৈঠকে বসতে হবে। এরই মধ্যে বৈঠকে বসার জন্য সুবিধাজনক সময় জানাতে গেইলকে চিঠি দিয়েছে ডব্লিউআইসিবি। সম্ভাব্য বৈঠকে ডব্লিউআইসিবি’র শীর্ষ কর্মকর্তাসহ অ্যান্টিগা ও বার্মুডার প্রধানমন্ত্রী ব্যাল্ডউইন স্পেনসার এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের প্রধানমন্ত্রী রলফ গঞ্জালভেসের উপস্থিত থাকার কথা রয়েছে। ডব্লিউআইসিবি’র সঙ্গে দ্বন্দ্ব নিরসনে এবার নিজ থেকে উদ্যোগটা নিয়েছিলেন গেইল। চলতি মাসের শুরুর দিকে ইংলিশ কাউন্টি ক্রিকেট টিম সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে নিজ দেশের হয়ে সব ফরমেটের ক্রিকেট খেলতে আগ্রহ প্রকাশ করেন তিনি। তার এ ঘোষণাকে তখন স্বাগত জানান উইন্ডিজ ক্রিকেট দলের কোচ ওটিস গিবসন ও অধিনায়ক ড্যারেন সামি। ধারণা করা হচ্ছিল উইন্ডিজ দলে ফেরা গেইলের সময়ের ব্যাপার। কিন্তু না, দলে ফিরতে হলে আবারও গেইলের সঙ্গে বৈঠকে বসার প্রতি জোর দিয়েছে ডব্লিউআইসিবি। এক বিবৃতিতে ডব্লিউআইসিবি জানায়, জাতীয় দলের হয়ে খেলতে গেইল নিশ্চয়তা দেয়ায় বোর্ড সন্তুষ্ট। কিন্তু এর আগে দু’পক্ষের মধ্যে কিছু বিষয়ে বোঝাপড়া নিয়ে বৈঠকের প্রয়োজন আছে। সমপ্রতি এক টেলিকনফারেন্সের মাধ্যমে গেইলের সঙ্গে কথা বলেন ডব্লিউআইসিবি’র পরিচালকরা। গেইলের বক্তব্য খুবই ইতিবাচক। ডব্লিউআইসিবি’র প্রত্যাশা, গেইলের অঙ্গীকার উইন্ডিজ ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সর্বশেষ গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলেছিলেন গেইল। এক রেডিও সাক্ষাত্কারে গেইল ডব্লিউআইসিবি’র বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার দাবি, ইনজুরি থাকা অবস্থায় ডব্লিউআইসিবি’র কেউ খোঁজ-খবর নেয়নি। গেইলের এ অভিযোগের বিরুদ্ধে ডব্লিউআইসিবি ঘোষণা দেয়, আলোচনায় বসা ও ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত গেইল জাতীয় ও ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবে না। এ নিয়ে ডব্লিউআইসিবি ও গেইলের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। এরপর অবশ্য ডব্লিউআইসিবি’র সঙ্গে আলোচনায় বসেছিলেন গেইল। কিন্তু দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও ঘোলাটে হয়

0 comments:

Popular Posts