About

Jan 22, 2012

ইমেইল করে ব্লগে নতুন লেখা পোস্ট করুন

ইমেইল করে ব্লগে নতুন লেখা পোস্ট করুন

undefinedগতকালকের পোস্টে আমরা জেনেছি কিভাবে একটি ব্লগে একাধিক লেখক যুক্ত (Group Blogging) করা যায়। সেই পোস্টের নিয়মে একাধিক লেখক যুক্ত করার পর আপনি ইচ্ছে করলে আর একটি উপকারী ফিচার (Feature) ব্যবহার করতে পারেন। অবশ্য আপনি নিজেও একা একা এই অনন্য সাধারণ ফিচারটি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আপনাকে বা ব্লগের লেখক-সদস্যদেরকে ব্লগার.কম এ লগইন করে নতুন পোস্ট লিখতে হবে না। শুধুমাত্র ইমেইল (Email) করলেই ব্লগে নতুন লেখা (New Article) পোস্ট করা (Post) হয়ে যাবে। ব্লগে লগইন (Login) না করে শুধু ইমেইল করে নতুন লেখা পোস্ট করার জন্য আপনাকে সামান্য একটি সেটিংস (Settings) পরিবর্তন করে নিতে হবে। এখানে উল্লেখ্য যে, ব্লগার.কম (Blogger.com) এর এই সুবিধাটি সম্পর্কে সংক্ষেপে এর আগে একটু পরিচিতিমূলক আলোচনা করছিলাম।

এই উপকারী (Helpful) ফিচারটি চালু করার জন্য আপনাকে যিনি ব্লগের এডমিন (Admin), তাকে ব্লগার.কম (Blogger.com) এ তার আইডি (ID) ও পাসওয়ার্ড (Password) দিয়ে লগইন করতে হবে। এর পরের ধাপগুলো ধারাবাহিকভাবে বলছি:-
1. প্রথমে Settings এর Email & Mobile অংশে যান। (লাল দাগ চিহ্নিত)
2. Posting Options লেখার পাশে আপনার ব্লগের জন্য একটি নিজস্ব ইমেইল এড্রেস তৈরি করুন (নীল রঙের দাগ চিহ্নিত)। এই নতুন ইমেইল ঠিকানায় প্রথমে থাকবে আপনি যে ইমেইল দিয়ে ব্লগটি খুলেছেন, সেই ঠিকানা তারপর একটি ডট (.) এরপরের টেস্কট বক্সে (Text Box) লেখা রয়েছে Secret Words (কেন Secret Words তা পরে বলছি)। এই জায়গায় একটি নাম বা ব্লগের নামটিই (Blog name) লিখে দিন। তাহলে ব্লগটিতে পোস্ট করার ইমেইল ঠিকানাটি (Email Address) হবে এরকম :- YOUREMAIL.BLOGNAME@blogger.com
3. এবার নিচের তিনটি অপশনের মধ্যে প্রথম দুটি থেকে একটি বেছে নিন। 1, 2, 3 চিহ্নিত অপশনগুলির মধ্যে ১মটি সিলেক্ট করলে ইমেইল করার সাথে সাথে লেখাটি প্রকাশ হয়ে যাবে। ২য়টি নির্বাচন (Select) করলে লেখাটি ড্রাফট (Draft) হিসেবে সেভ হয়ে থাকবে। পরে যিনি এডমিন (Admin), তিনি পরীক্ষা-নিরীক্ষা-সম্পাদনা (Edit) করে প্রকাশ (Publish) করতে পারবেন।
4. উপরেরর পদ্ধতিতে সেটিংস পরিবর্তন সম্পন্ন হলে সবশেষে SAVE SETTINGS বোতাম চেপে পরিবর্তিত সেটিংসটি সংরক্ষণ (Save) করুন।
5. এবার আপনি নতুন সেট করা ঠিকানায় (YOUREMAIL.BLOGNAME@blogger.com) একটি ইমেইল পাঠিয়ে পরীক্ষা করে দেখুন যে তা ব্লগে প্রকাশ (Publish) হয়েছে কিনা।
6. মনে রাখতে হবে যে ইমেইল করে প্রকাশ করার সময় লেখার টাইটেলটি (Title) লিখতে হবে ইমেইলের 'বিষয়' (Subject) এর ঘরে এবং ইমেইলের বডিতে (Email Body) থাকবে মূল পোস্টটি (Main Post)।
যদিও এই পদ্ধতির সুবিধার সংখ্যাই বেশি, তারপরও একটি মারাত্মক অসুবিধা রয়েছে। আগে সুবিধাগুলোর দু'একটি আলোচনা করি।
1. এই পদ্ধতির মাধ্যমে যারা আগের পোস্ট অনুযায়ী ব্লগের সদস্যপদ পায়নি, তারাও নতুন লেখা পোস্ট করতে পারবে।
2. ব্লগে লগইন না করেও লেখা প্রকাশ করা সম্ভব।
3. শুধু gmail নয়, যে কোন ইমেইল সার্ভিস (Email Service) থেকে নতুন লেখা পোস্ট করা যাবে।
4. যদি ফ্রি ব্লগার.কম (Blogger.com) এর ব্লগে পত্রিকা (News paper) প্রকাশ করেন, তাহলে আপনার সাংবাদিকদেরকে ব্লগে লগইন না করলেও চলবে। তারা মোবাইল ফোন (Mobile Phone) থেকেও কোন খবর (News) তাৎক্ষণিকভাবে (Instantly) ব্লগে প্রকাশ করতে পারবেন। অর্থাৎ যখন ঘটনা তখনই খবর প্রকাশ করা সম্ভব। আর তার জন্য হাতে কম্পিউটার (Computer) থাকাটা মোটেও আবশ্যক নয়।
5. আপনি যিনি এডমিন তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সব লেখাগুলোর উপর। তিনি ইচ্ছে করলে পরবর্তিতে যে কোন লেখা সম্পাদনা করতে পারবেন।
আর একটি বিশেষ অসুবিধা হল যে
• ব্লগের নিজস্ব ইমেইল ঠিকানাটি কোনক্রমেই অবিশ্বস্ত মানুষের হাতে দেয়া যাবে না। তাহলে:-
1. আজেবাজে বা অবাঞ্চিত পোস্টের সংখ্যা বেড়ে যাবে।
2. স্প্যামাররা (Spammer) অনবরত ইমেইল পাঠিয়ে ব্লগে হাজার হাজার স্প্যামিং মেইল (Spam mail) পোস্ট করতে পারবে। ফলে আপনার ব্লগের সুনাম ও মর্যাদা মুহূর্তেই ধুলায় লুটিয়ে যাবে।
অতএব ব্লগের শরীরের কোন জায়গায় ব্লগের নিজস্ব ইমেইলটি প্রকাশ করা থেকে বিরত থাকুন। শুধুমাত্র নিজস্ব বা পরীক্ষিত লেখক, নিয়োগপ্রাপ্ত ব্লগার কিংবা বন্ধুদেরকে এই ঠিকানা গোপনে জানান। তাও সেজন্য আলাদা কোন মাধ্যম ব্যবহার করতে হবে। আশা করি ব্লগের এই নতুন ফিচারটি ব্যবহার করতে আপনাদের কোন অসুবিধা হবে না।

ব্লগার.কম ব্লগে সাবমেনুসহ মেনুবার লাগানোর পদ্ধতি

ব্লগার.কম ব্লগে সাবমেনুসহ মেনুবার লাগানোর পদ্ধতি

blogger.com dropdown menu with submenuআমরা ব্লগার.কম ব্লগে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে মেনুবার লাগিয়ে থাকি। আমার তৈরি করা কয়েকটি টেমপ্লেটেও আমি মেনুবার লাগিয়ে দিয়েছি। এই মেনুবারটি কখনও কখনও প্রয়োজনের সময় খুব কাজে লাগে। ব্লগার.কম ব্লগে স্ট্যাটিক পেজ স্থাপন করা চালু হবার পর এই মেনুবারটির ব্যবহার কমে যাবে বলে অনেকেই মনে করেছিল। কিন্তু ব্লগার যে মেনুবারটি দিচ্ছে, তাতে শুধু স্ট্যাটিক পাতাগুলিরই লিংক দেয়া যায়। কোন ব্লগপোস্ট বা ইমেইল বা অন্যকোন ব্লগের লিংক দেয়া যায় না। তাই এখনও আলাদাভাবে তৈরি করা মেনুবারের চাহিদা রয়ে গেছে।

আপনারা যারা বাংলা হ্যাকস ব্লগ নিয়মিত ভিজিট করেন, তারা জানেন যে আমি একটি মেনুবার ব্যবহার করি। এই মেনুবারটি একটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। এর ড্রপডাউন মেনু আছে ও সাথে আছে সাবমেনু। আমি আজকে 'বাংলা হ্যাকস' ব্লগের মেনুবারটি কিভাবে তৈরি করা হয়েছে, তা সবার সাথে শেয়ার করবো।
• যথারীতি গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ব্লগার.কম এ লগইন করুন।
• এবার Layout> Edit HTML পাতায় চলে যান।
• সেখানে ]]</b:skin> এর উপরে নিচের কোডটি বসিয়ে দিন।
• /* Navigation ----------*/
#NavbarMenu {
background: #A0CFEC;
width: 980px;
height: 34px;
font-size: 12px;
font-weight: bold;
font-family: 'AdorshoLipi', Arial, Tahoma, Verdana;
color: #000000;
margin: 0;
padding: 0;
float:left;

#NavbarMenuleft {
width: 690px;
float: left;
margin: 0;
padding: 0;

#NavbarMenuright {
width: 285px;
float: right;
margin: 0;
padding: 6px 0 0;

#nav {
margin: 0;
padding: 0;

#nav ul {
float: left;
list-style: none;
margin: 0;
padding: 0;

#nav li {
list-style: none;
margin: 0;
padding: 0;

#nav li a, #nav li a:link, #nav li a:visited {
color: #2008AF;
display: block;
font-size: 14px;
font-weight: bold;
font-family: Georgia, Times New Roman;
margin: 0;
padding: 5px 10px 5px;

#nav li a:hover, #nav li a:active {

color: #000000;
font-weight: bold;
margin: 0;
padding: 5px 10px 5px;
text-decoration: underline;

#nav li li a, #nav li li a:link, #nav li li a:visited {
background: #A0CFEC;
width: 100px;
color: #2008AF;
font-size: 14px;
font-family: 'AdorshoLipi', Georgia, Times New Roman;
font-weight: normal;
float: none;
margin: 0;
padding: 3px 4px;
border-bottom: 1px solid #FFF;

#nav li li a:hover, #nav li li a:active {

color: #000000;
padding: 3px 4px;

#nav li {
float: left;
padding: 0;

#nav li ul {
z-index: 9999;
position: absolute;
left: -999em;
height: auto;
width: 150px;
margin: 0;
padding: 0;
border-left:1px solid #BFC0C0;

#nav li ul a {
width: 100px;

#nav li ul ul {
margin: -28px 0 0 100px;

#nav li:hover ul ul, #nav li:hover ul ul ul, #nav li.sfhover ul ul, #nav li.sfhover ul ul ul {
left: -999em;

#nav li:hover ul, #nav li li:hover ul, #nav li li li:hover ul, #nav li.sfhover ul, #nav li li.sfhover ul, #nav li li li.sfhover ul {
left: auto;

#nav li:hover, #nav li.sfhover {
position: static;

• উপরের অংশে কালার চার্ট (Color Chart) দেখে দেখে মেনুটির বিভিন্ন অংশের রঙ পাল্টাতে পারবেন।
• এবার নিচের দিকে স্ক্রল করে যান।
• নিচের দিকের
লেখাটির ঠিক উপরে নিচের কোডটি লিখুন।

Home

Blogging

Blogger

Tutotial

Templates

Gadgets

Wordpress

আমারব্লগ.কম

সামহোয়ারইন

Linux

Ubuntu

Puppy

More Stuff

E Book

Download

HTML

About

E mail me

Link to us

Table of Contents

BH Templates

• নিজের প্রয়োজনমতো লিংকগুলি ও এ্যাংকর টেক্সটগুলি বদলিয়ে নিন।
• একটু ধীরে ধীরে সময় নিয়ে করবেন, না হলে সবকিছু এলোমেলো হয়ে যাবে।
• আমি ন্যাভবারটির ডানপাশে বাংলা তারিখ দেখানোর কোডসহ দিলাম। আপনারা
এই অংশের মধ্যে অন্যকিছুও বসিয়ে দিতে পারেন। সবুজ রঙ করা কোডগুলো পাল্টিয়ে দিন।
• আশা করি সমস্যা না করেই সফলভাবে একটি ড্রপডাউন মেনু তৈরি করতে পারবেন।

Tamplets Design

টেমপ্লেট ডিজাইনার সবাই ব্যবহার করতে পারবেন

নতুন ব্লগার টেমপ্লেট ডিজাইনারআমরা এর আগে মার্চ মাসে 'ব্লগার ডিজাইনার' দিয়ে নিজের টেমপ্লেট নিজেই সম্পাদনা করার কথা জেনেছিলাম। তখন সুবিধাটি শুধুমাত্র draft.blogger.com ঠিকানায় পাওয়া যেত। কিন্তু এখন এই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে ব্লগার টেমপ্লেট ডিজাইনার সুবিধাটি blogger.com ঠিকানাতেও পাওয়া যাবে।ব্লগার টেমপ্লেট ডিজাইনার
• গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে Blogger.com এ লগইন করুন।
• দেখতে পারবেন যে, আগের Layout ট্যাবটির নাম পরিবর্তন করা হয়েছে।
• এখন এর নাম Design, এখানে 'Template Designer' নামক নতুন একটি ট্যাব দেখা যাচ্ছে।
ইতিমধ্যে এই সুবিধাটিতে বেশ কিছু পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে। যেসব পরিবর্তন ইতিমধ্যে করা হযেছে সেগুলো হলঃ
• সর্বমোট ১৯টি নতুন টেমপ্লেট
• ডিজাইনকে লেআউট থেকে আলাদা করা হয়েছে। ফলে শুধুমাত্র CSS পাল্টিয়েই ব্লগের ডিজাইন পরিবর্তন করা যাবে। লেআউটের কোনরকম পরিবর্তন করতে হবে না।
• একশয়ের বেশি উচুমানের ব্যাকগ্রাউন্ড ছবি বিনেপয়সাতে ব্যবহার করা যাবে।
• একটিমাত্র জায়গা থেকে ডিজাইনের সব জায়গার রঙ পাল্টানো যাবে।
• লেআউটের আকার ঠিক রাখতে পিক্সেল পর্যন্ত পরিবর্তন করা যাবে। ফলে নির্দিষ্ট মাপ পাওয়ার জন্য কষ্ট করতে হবে না।
• রিয়াল টাইম প্রিভিউ ডিজাইন কন্ট্রোল প্যানেলের নিচে তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন।
• সহজ এবং ঝামেলামুক্ত। ফলে সামান্য ধারণা থাকলেই এটা ব্যবহার করতে কোন সমস্যা হবে না।
• Advanced ট্যাব ব্যবহার করে ডিজাইনারদের তৈরি CSS পাল্টে নিজের লেখা CSS ব্যবহার করতে পারেন। একই সাথে নিচের প্রিভিউ উইন্ডোতে তাৎক্ষণিক প্রিভিউ দেখতে তো পারবেনই।
• সবরকমের ব্রাউজারে সাপোর্ট করে। যেমন যদি গোলাকার কর্ণার চান, তাহলে তার জন্য প্রয়োজনীয় কোড ব্লগার বসিয়ে দেবে। ফলে ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার এবং ক্রোমের জন্য আলাদা আলাদা কোড আপনাকে বসাতে হবে না।

নিজের ব্লগটিকে যদি অনন্য ডিজাইনে পাঠকদের সামনে উপস্থাপন করতে চান, তাহলে এখনি বসে পড়ুন। আর মনের মতো করে নিজের ব্লগের ডিজাইন এবং লেআউট সাজিয়ে নিন।

এই বিষয়ক খবর প্রকাশিত হয়েছে ব্লগার বাজ এর Blogger Template Designer Now Available To Everyone নামক পোস্টে।

Varsity 2011

Graduate

Graduate (Drama Serial) DVDrip [Complete Pack]

Zoom in (real dimensions: 1280 x 1394)Image
Zoom in (real dimensions: 1280 x 1385)Image

Image
Release Name: Graduate (Mega Serial) 1-100 Complete DVD Pack
Stars: Jahid Hasan, Tisha, Nafiza, Seoti, Shagota, Hasan Masud, Sohel Khan, Tinni, Joyraj, M.M Morshed, Siddikur Rahman, Mishu, Rifat Chowdhury, Monira Mithu, Doridro.com, Mou, Maria, Raju, Sadhin Khoshru, Jahangir Alom, Asad, Sujana Ansar, Ishita, Simu, Anisa, Toni, Babor, Faruk Ahmed, Kasfia, Chobi Apa, Roni, Naim Etc
Director: Mohammad Mostafa Kamal Raj
Banner: G-Series
Source: 10-DVDPack Dump @TankiBazz
Format: .MKV
Total Size: 10~ GB
Ripper: TankiBazz @DET.

Follow This Tutorial To Learn How To Join .001/.002 Files

Image
Zoom in (real dimensions: 720 x 428)Image
Zoom in (real dimensions: 720 x 428)Image
Zoom in (real dimensions: 720 x 428)Image
Zoom in (real dimensions: 720 x 428)Image
Zoom in (real dimensions: 720 x 428)Image
Zoom in (real dimensions: 720 x 428)Image
Zoom in (real dimensions: 720 x 428)Image
Zoom in (real dimensions: 720 x 428)Image
Zoom in (real dimensions: 720 x 428)Image
Zoom in (real dimensions: 720 x 428)Image

Image

How to Get registered in Doridro.com

Popular Posts