Porshi 2 ft. by Arfin Rumey, Ibrar Tipu, Bappa
ভালোবাসা দিবসে পড়শী-২
নিজের নামে পড়শীর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ২০১০ সালের রোজার ঈদে। অ্যালবামের 'লজ্জা', 'তোমারই পরশ', 'মেঘলা দুপুর' গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে। প্রথম অ্যালবামের রেশ থাকতেই নিজের দ্বিতীয় একক নিয়ে আসছেন এই গায়িকা। আসছে ভালোবাসা দিবসে প্রকাশের লক্ষ্যে অ্যালবামটির কাজ এগিয়ে নিচ্ছেন পড়শী। এরই মধ্যে গান তৈরির কাজ প্রায় শেষ। পড়শী তাঁর এবারের অ্যালবামের নাম দিয়েছেন 'পড়শী-২'।
এতে 'পড়শী' নামে একটি গানও রয়েছে। মজার বিষয় হচ্ছে, গানটি লেখা হয়েছে পড়শীকে ঘিরেই! পড়শী জানান, অ্যালবামে একটি গানের দ্বৈত ভার্সনসহ মোট গান থাকবে ১১টি।
গানের কথা লিখেছেন অনুরূপ আইচ, জুয়েল মোর্শেদ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, মিথিলা ইবরার প্রমুখ। সুর ও সংগীতায়োজনে ইবরার টিপু, বাপ্পা মজুমদার, জুয়েল মোর্শেদ, আরফিন রুমি, সন্ধি ও সাজিদ সরকার। একটি করে গানে পড়শী দ্বৈত কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও জুয়েল মোর্শেদের সঙ্গে।
অ্যালবাম প্রসঙ্গে পড়শী বলেন, 'আমার প্রথম অ্যালবামটি শ্রোতারা পছন্দ করেছে। ফলে এ অ্যালবামে ভালো কাজ করার দায়িত্বটা আরো বেড়ে গেছে। সবাই অনেক যত্ন নিয়ে গানগুলো তৈরি করেছেন। তাই অ্যালবামটি নিয়েও আমি যথেষ্ট আশাবাদী।'
পড়শী-২ কোন প্রতিষ্ঠানের ব্যানারে আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
Album Name : Porshi 2
Artists: Arfin RUmey, Porshi, Zowel etc.
Genre : Solo
Song Format : Mp3
Total Tracks : 11
BAnar : Unknown
Release Date : 14th February 2012 (Valentines day)
"sUccEss iS aBoUt gEttiNG aLL tHaT U wAnTeD tO hAvE"

aiyATUL- Handsome V.I.P
- Posts: 1283
- Joined: 19 Dec 2010, 23:52
- Has thanked: 147 times
- Have thanks: 79 times
- Last Visited: 16 Jan 2012, 15:45
0 comments:
Post a Comment