About

Apr 14, 2012

pc sound

পিসিতে সাউন্ড আসেনা- চলুন সমাধান করি

Ads by Techtunes - tAds
Microsoft Imaginecup 2012
সাউন্ড ছাড়া কম্পিউটার কেমন কেমন যেন লাগে। কারণ বর্তমান সময়ে গান শুনা বা অন্যান্য কাজে সাউন্ড খুবই জরুরী একটা বিষয় । তাই কম্পিউটার থাকলেই সাউন্ড থাকতে হবে এটা স্বাভাবিক। তবে মাঝে মধ্যে নানা কারণে পিসি’তে সাউন্ড শুনা যায় না। সাউন্ড না আসার বিভিন্ন কারণ থাকতে পারে। আজকে আমরা ধাপে ধাপে সাউন্ড সমস্যার সমাধান করবো।
কিভাবে সমাধান করবোঃ
যখন পিসিতে সাউন্ড আসবে না তখন নিচের কাজগুলো ধাপে ধাপে করুন। এতে আপনি অবশ্যই সমস্যাটি চিহিন্ত করতে সক্ষম হবেন আর সমাধানও করতে পারবেন।
১। সর্বপ্রথম Device Manager দেখুন। ওখানে সাউন্ড ড্রাইভারে কোন সমস্যা আছে কি না দেখুন। যদি থাকে তা সমাধানের চেষ্টা করুন। Device Manager সম্পর্কে জানতে চায়লে এখান থেকে ঘুরে আসুন।

২।Control Panel এর Sound and Audio Devices এ যান। ওখানে Audio এবং Voice ট্যাব দুটি দেখুন।
যদি এ ট্যাব দুটি ডিজেবল থাকে বা Default Device হিসেবে কোন ডিভাইসের নাম না পান তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে, আপনার পিসি’তে সাউন্ড ড্রাইভার ইনস্টল হয়নি। ড্রাইভার ইনস্টল করা ছাড়া সমাধান সম্ভব নয়।
৩। উপরের দুটি কাজ ঠিক আছে। এবার দেখুন পিসি’র সাউন্ড বা কম্পিউটারে ব্যবহৃত কোন Media Player এর সাউন্ড Mute আছে কি না। যদি করা থাকে তাহলে Mute চিহ্ন তুলে দিন। যত প্লায়ার আছে সবকটি চেক করুন।
অথবা সাউন্ড Volume একেবারে 0 তে আছে কি না দেখুন। যদি একেবারে  0 থাকে তাহলে Volume বাড়িয়ে দিন।
অনেক সময় কোন Multimedia Player Mute অবস্থায় আনইনস্টল করলেও সাউন্ড পাওয়া যায় না। সে ক্ষেত্রে সফটওয়ারটি পুনরায় ইনস্টল করে Mute তুলে দিতে হবে। পরে ইচ্ছে করলে আনইনস্টল করা যাবে। এটি ছাড়া কোন উপায়ে সাউন্ড আনা যাবে না। অন্যথায় উইন্ডোজ সেটাপ দিতে হবে নতুন করে।


৪। যে যন্ত্রটার মাধ্যমে আমরা সাউন্ড শুনি তা Speaker হিসেবে পরিচিত সবার কাছে। ঐ Speaker এর মাধ্যমে সাউন্ড পাওয়ার জন্য আমাদের দুটি কাজ করতে হয়। একটি হলো ঐ Speaker এ বিদ্যুৎ সংযোগ দেয়া, অন্যটি হলো Speaker এর সাথে মাদারবোর্ডের সংযোগ দেয়া।
বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য-Speaker এর বিদ্যুতের ক্যাবলটি মাল্টিপ্লাগ বা অন্য কোথাও সংযোগ দিন। কোন কোন Speaker এ বিদ্যুতের সংযোগ সুইচ থাকে। এটি অফ থাকলে অন করতে হবে। যতক্ষণ Speaker বিদ্যুৎ সংযোগ না পায় সংযোগের চেষ্টা চালান।
Speaker এর সাথে মাদারবোর্ডের সংযোগের জন্য-সাউন্ড ক্যাবলটি মাদার বোর্ডের Sound Output পোর্টে সংযোগ দিন। মাদারবোর্ডের সাউন্ড ডিভাইসে Speaker এর জন্য তিনটি লাইন থাকে। ওখান থেকে সাধারণত মাঝখানেরটা (হালকা সবুজ) Sound Output এর লাইন হয়ে থাকে। অনেক সময় সাউন্ড ক্যাবলটি অন্য লাইনে সংযোগ হয়ে থাকে। এতে সাউন্ড পাওয়া যায় না। তাই সেটি ঠিকভাবে লাগানো আছে কি না তা দেখতে হবে।
আবার Speaker এর সাউন্ড Volume একেবারে 0 তে আছে কি না দেখতে হবে। যদি একেবারে  0 থাকে তাহলে Volume বাড়িয়ে দিন।
আপনার Speaker টি ঠিক আছে কি না প্রয়োজনে অন্য কম্পিউটারে নিয়ে গিয়ে পরীক্ষা করে নিতে হবে। কারণ অনেক সময় ভলিউম সুইচটা ঠিক না থাকার কারণে Speaker ত্রুটি ধরা য়ায় না।
৫। উপরের সব কটি কাজ করার পরও যদি আপনার পিসি’তে সাউন্ড না আসে তাহলে আপনি আপনার মাদারবোর্ডের সাউন্ড কার্ডটি নষ্ট হিসেবে ধরে নিতে পারেন। সে ক্ষেত্রে নতুন সাউন্ড কার্ড লাগাতে হবে। সাউন্ড কার্ড ঠিক আছে কিনা তা দেখার জন্য সাউন্ড ড্রাইভারটি আন-ইনস্টল করে পিসি রিস্টার্ট দিন। যদি পিসি ড্রাইভার খোঁজে তাহলে এক প্রকার ধরে নিতে পারেন সাউন্ড কার্ড ঠিক আছে।
বর্তমানে সাউন্ড কার্ডগুলো সাধারণত মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। আপনি নতুন কিনলে তা PCI (Peripheral Component Interconnect )স্লটে সংযোগ করতে পারেন মত নেবেন।
উপরের কাজগুলো করতে আপনার বড় জোর ৫-১০ মিনিট লাগবে। এ সময়ের মধ্যে আপনি সাউন্ড সমস্যাটা বের করতে সক্ষম হবেন।

আপনার নোকিয়া সিম্বায়ান দিয়ে ইমেইল Send ও Retriev করুন [পর্ব-০২] :: Gmail.

আপনার নোকিয়া সিম্বায়ান দিয়ে ইমেইল Send ও Retriev করুন [পর্ব-০২] :: Gmail.

Ads by Techtunes - tAds


  • 1. প্রথমে Messaging অপশনে যান !
  • 2.এবার অপশন থেকে Settings সিলেক্ট করুন !

  • TTC Tunes
  • 3. এবার এখান থেকে E-mail সিলেক্ট করুন !

  • TTC Tunes
  • 4. এবার Mailboxes সিলেক্ট করুন !

  • TTC Tunes
  • 5. এবার অপশন থেকে New Mailbox সিলেক্ট করুন !

  • TTC Tunes
  • 6. তারপর নিচের চিত্রের মত আসবে !

  • TTC Tunes
  • 7. এর পরের কাজগুলো এই টিউন অনুযায়ী করুন !
  • এক্ষেত্রে যেখানে Yahoo ID ও Password দেওয়া আছে সেখানে আপনার Gmail ID ও Password দিন ! Incoming mail server এ লিখুন imap.gmail.com এবং Outgoing mail server এ লিখুন smtp.gmail.com ! সেটআপ কম্পিলিট হলে Mailboxes এ আপনার ইমেইলের Mailbox গুলো দেখতে পাবেন !
    TTC Tunes এবার যেই নামের Mailbox তৈরী করলেন সেটি সিলেক্ট করুন ! তাহলে চিত্রের মত আসবে !
    TTC Tunesএবার Connection settings থেকে Incoming email সিলেক্ট করুন !
    TTC Tunes এবার Security (ports) থেকে SSL/TLS সিলেক্ট করে Back করুন !
    TTC Tunes এবার Outgoing email থেকে Security (ports) সিলেক্ট করে StartTLS সিলেক্ট করুন !
    TTC Tunes এবার Port সিলেক্ট করে User defined সিলেক্ট করে 587 লিখুন ! কাজ শেষ! তবে এক্ষেত্রে অবশ্যই সবগুলো ফোল্ডার সাবক্রিপশন করতে হবে ! তাহলে আপনি আপনার মোবাইল দিয়েই সবগুলো Gmail send ও retriev করতে পারবেন ! তবে যাদের কোন মেইলবক্সই Active নেই তারা আগের টিউন অনুযায়ী কাজ করুন ! শুধু লেখাগুলো পরিবর্তন করুন !
    বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
    এই টিউনটি ফেজবুকে
    শেয়ার করুন !

    ল্যাপটপকে ইউজ করুন Wi-Fi Hotspot হিসেবে আর Android ফোনের সাথে Internet & File/Folder Share করুন সহজেই।

    ল্যাপটপকে ইউজ করুন Wi-Fi Hotspot হিসেবে আর Android ফোনের সাথে Internet & File/Folder Share করুন সহজেই।

    Ads by Tuneupworld

    আমরা যারা অ্যান্ড্রয়েড/আইফোন ইউজ করি তারা ভাল করেই জানি ইন্টারনেট ছাড়া এধরনের গ্যাজেট ইউজ করে তেমন মজা নাই, কারন হরহামেশাই ঢু মারতে হয় অ্যাপস্টোরগুলোতে। এছাড়া অ্যাপ্লিকেশনগুলো যখন তখন ইন্টারনেট অ্যাক্সেস চায়। কিন্তু বাংলাদেশের মোবাইল অপারেটরদের ইন্টারনেটের যা অবস্থা তাতো আপনারা জানেনই। আবার গ্যাজেটগুলোতে ওয়াই-ম্যাক্স ইউজ করা যায় না অথবা কিনতে হয় ব্যয়-বহুল রাউটার। এখন উপায় কি? উপায় একটা আছে যদি আপনার ল্যাপটপ থাকে।  আপনার ল্যাপটপ থাকলে এটিকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই হটস্পট এবং
    *শেয়ার করুন আপনার ইথারনেট/ওয়াই-ম্যাক্স(Dongle) ইন্টারনেট কানেকশন
    * শেয়ার করুন ফাইলস এবং ফোল্ডারস, ল্যাপটপ-ফোন/ফোন-ল্যাপটপ.
    এজন্য আপনার প্রয়োজন দুটি Software।
    Internet Sharing:
    ল্যাপটপের জন্য ডাউনলোড করুন Connectify Pro
    মোবাইলের জন্য ...... একটু পরে বলি কারন এখনও তো আপনার মোবাইলে নেট কানেকশন নেই তাই না।
    *প্রথমে ডাউনলোড করুন Connectify Pro এবং Install করুন।
    * Connectify ওপেন করুন।
    *এবার আপনার হটস্পটের একটা নাম দিন।
    *Sharing Mode  এ WPA2 সিলেক্ট করে Password এ A-F এবং ০-৯ এর কম্বিনেশনে 10 digit এর একটি password দিন।
    *Internet to share  এ আপনার existing internet connection সিলেক্ট করুন (Wi-Fi/ Ethernet/Wi-Max)
    * Share Over এ Wi-Fi সিলেক্ট করুন।
    *Firewall এর দুটো অপশনেই টিক মারুন।
    * এবার Start Hotspot এ ক্লিক করুন।
    এবার আপনার হটস্পট Ready to Connect।
    এখন আপনার ফোনের Wi-Fi on করলেই আপনার হটস্পটের নাম দেখতে পারবেন
    এবার Connect করুন আপনার দেওয়া password দিয়ে। আপনার ফোন এবার নেট কানেক্টেড।
    File Sharing:
    *File sharing এর জন্য Android ফোন থেকে Google Play (Market) এ গিয়ে installs করুন ES File Explorer
    *এবার ল্যাপটপ এর যে  Drive শেয়ার করবেন সেটিতে right click করে properties এ যান।
    *sharing ট্যাবে গিয়ে advance sharing ওপেন করুন।
    *Share this folder  এ টিক মারুন।
    * share name যা আছে তাই রাখুন।
    *Limit the number of simultaneous user to তে কমিয়ে আপনার প্রয়োজনমত করে দিন।(প্রয়োজন না থাকলে সিকিউরিটির জন্য 1 করে দিন।
    * Permission এ ক্লিক করুন এবং Everyone কে রিমুভ করে দিন।
    *Add এ ক্লিক করে Enter the object names to select এর ঘরে আপনার User Name (Windows) টাইপ করে Check Names এ ক্লিক করুন। দেখুন আপনার অ্যাকাউন্ট খুজে পেয়েছে। এবার OK করে বেরিয়ে আসুন।
    * এবার group or user names ফিল্ডে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে Full Control এ টিক মারুন।
    * Apply, OK & Apply, OK & Apply, OK করে বেরিয়ে আসুন।
    *যতগুলো ড্রাইভ শেয়ার করতে চান প্রত্যেকটা প্রত্যেকটা এভাবে শেয়ার করুন।
    * এবার Command Prompt চালু করুন এবং টাইপ করুন ipconfig.
    *এখান থেকে ipv4 address টি টুকে রাখুন যেটি দেখতে অনেকটা 192.168.010.078 এর মত। এটি পরে কাজে লাগতে পারে।
    Lan Connection:
    *এখন আপনার ফোনে গিয়ে ES File Explorer চালু করুন।
    * Local ট্যাবে ট্যাপ করে Lan সিলেক্ট করুন।
    * অপশনে গিয়ে New ট্যাপ করুন এবং Scan করুন
    * দেখুন আপনার ল্যাপটপ এর নাম এবং Connectify মিলে abc-PC.connectify এরকম একটা server খুজে পাবে।
    যদি Server পায়ঃ
    * Server টিকে edit server এ যান ।
    * Server ip address যা আছে তাই রাখুন, Anonymous এর টিকটা উঠিয়ে দিন।
    * Username এ আপনার windows account name টাইপ করুন।
    *Password  এ আপনার windows account password টাইপ করুন। না থাকলে windows এ password দিয়ে নিন সিকিউরিটির জন্য।
    * Display as এর .connectify অংশটুকু কেটে দিতে পারেন ইচ্ছা হলে।
    * OK করে বেরিয়ে আসুন।
    যদি Server না পায়ঃ
    * অপশনে গিয়ে New ট্যাপ করুন এবং Server ট্যাপ করুন
    * Domain Name খালি রাখুন, Server এ টুকে রাখা ip address টাইপ করুন।
    * Username এ আপনার windows account name টাইপ করুন।
    *Password  এ আপনার windows account password টাইপ করুন। না থাকলে windows এ password দিয়ে নিন সিকিউরিটির জন্য।
    * Display as এ আপনার PC Name দিন (এটি খুজে পাবেন My Computer এর properties এ।
    * OK করে বেরিয়ে আসুন।
    এ পর্যন্ত ঠিকভাবে করলে Lan connection হয়ে গেল।
    File & Folder Transfer:
    এবার file/folder transfer করতে হলে Server টি ট্যাপ করে ওপেন করুন দেখবেন শেয়ার করা ড্রাইভগুলো দেখতে পারছেন।
    *এবার যে file/folder গুলো transfer করতে চান সেগুলো সিলেক্ট করে Tap & Hold করে copy করুন। দেখুন নিচে ড্যাশবোর্ডে file/folder টি copy হয়ে আছে।
    * Lan ট্যাবে ট্যাপ করে Local সিলেক্ট করুন এবং যে folder এ রাখতে চান সেখানে গিয়ে  ড্যাশবোর্ড ওপেন করে file/folder টি Tap & Hold করে paste/paste all করুন। দেখুন transfer শুরু হয়ে গেছে। এভাবে উল্টোটা মানে Local-Lan file/folder transfer ও করতে পারেন।
    পারলেন কি না জানাবেন কিন্তু।
    Note:
    • আপনি এই হটস্পট ইউজ করে অন্য ল্যাপটপেও ইন্টারনেট ও file/folder শেয়ার করতে পারবেন, তবে file/folder শেয়ার করতে হলে ওই ল্যাপটপেও Connectify Pro ইন্সটল করতে হবে।
    • Net connection না থাকলে ও এভাবে file/folder transfer করতে পারবেন।
    • ES File Explorer টি Android এর জন্য, iPhone  এর similar software  খুজে দেখতে পারেন।
    • Sharing interface টা windows 7  ল্যাপটপ এ করা, windows xp  তে একটু আলাদা হতে পারে, না পারলে বলবেন।
    টিউনটা অনেক আগে পোষ্ট করবো ভেবেছিলাম। কিন্তু বাংলা অনেকদিন লেখা হয় না বলে বাংলা টাইপ প্রায় ভুলে গেছি। তাই বাংলা-ইংরেজী মিলিয়ে ফোনেটিকে লিখতে অনেক সময় লাগে বলে লেখা হয় না। অনেকক্ষণ ব্যয় করে লেখাটা শেষ করলাম।আমার টিউন আপনাদের কাজে আসলে আরো টিউন করবো। সবার ভাল থাকা চাই কিন্তু।

    Vice City games Edit

    সহজেই এডিট করুন ভাইস সিটি গেম !!! পর্ব ২(ডিরেক্ট লিঙ্কসহ)

    বিসমিল্লাহির রহমানির রহিম
    আসসালামুআলাইকুম,সবাই ভালো আছেন তো । সবাইকে  নববর্ষের শুভে্চছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন । এই টিউনটা আমি নবর্ষের দিন করব বলে ঠিক করেছিলাম । আল্লাহ তা'য়ালা আমার মণের আশা পুরন করালেন । আজ আপনাদের ভাইস সিটি গেম এডিটিং করার সফটওয়ার দেওয়ার পাশাপাশি মনের ভেতর লুকিয়ে থাকা কিছু কথা শেয়ার করছি ।
    গেম খেলা কারও নেশা আবার কারও পেশা । কেউবা গেম খেলে গড়ে নেয় তার ক্যারিয়ার আর কেউ গেম এডিটিং করে তার সপ্নপূরণে আরও একধাপ এগিয়ে যায় । কিন্তু জীবনতো এতো সহজ নয় যে আপনি গেম খেললেন বা এডিট করলেন আর এক মুহূর্তে একজন প্রফেশনাল গেমারূ হয়ে গেলেন । বাংলাদেশেও এ ধরণের লাখ লাখ গেমারু পড়ে আছে যারা শুধুমাত্র গেম খেলে সময় কাটিয়ে দেয় কিন্তু ভাবেনা সেও ই্চছা করলে গেমের মাধ্যমে তার ক্যারিয়ার গড়ে তুলতে পারে । কিন্তু আপনি মণ থেকে চিন্তা করে দেখেন তো তাদের কি ভাবার সুযোগ আজও আছে ? নেই তাদের গেম নিয়ে ভাববার কোন সুযোগ নেই,কেননা এসুযোগ তাদের দেওয়া হয় না । আমি দিনাজপুরে বাস করি আমি আদোও শুনি নাই যে,আমার এলাকায় কোন সাইবার গেম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
    বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে এরকম সাইবার গেম চ্যাম্পিওনশিপের আয়োজন করতে হবে । কিন্তু হায় একাজের জন্য সেচচছাসেবক দল কই ? আর আমি যে এখানে এই কথাগুলো লেখলাম তা কতজন পড়বে ?
    যাহোক আমাদের নিজেদেরই এই দায়িত্ব্য নিতে হবে । আর এ কাজের জন্য দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে । উহাহরনসরুপ,গ্রামীন ফোন এবং প্রথম আলো আয়োজন করেছে "গ্রামীণফোন প্রথমআলো ইন্টারনেট উতসব " এরপর আমার বসবাসরত এলাকায় ইন্টারনেট ব্যাবহারকারী এত বেড়ে গেছে আপনি ভাবতে পারবেন না । আমার যে বন্ধুগুলো ইন্টারনেটকে নেহাত টাকা নষ্ট বলে মণে করত তারা আজ ইন্টারনেটের পোকা । অনেক গুরুজন বলে,"ইন্টারনেট চালালে ছেলেমেয়ে নষ্ট হয় । পড়াশুনার ক্ষতি হয় । " তাদের প্রশ্নের উত্তর আমরা এখনও দিতে সক্ষম নই । কেনোনা আমরাই ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার করছি । তাই ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য আমার পরামর্শ ইন্টারনেটকে সৃজুনশীল কাজে ব্যাবহার করা ।
    গেমারুদের জন্য দুটি কথাঃ
    যদি গেম খেলে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান তাহলে আপনার লক্ষ্য স্থির করে  নিন । গেমিং আর নয় গেম এডিটিং । আর যারা গেম এডিটিং করতে চান তাদের জন্যই আমার এই ধারাবাহিক প্রজেক্ট সহজেই এডিট করুন ভাইস সিটি গেম । আজ তার দ্বিতীয় পর্ব । প্রথম পর্বে আমি কিছু ছোটখাটো সফটওয়ার শেয়ার করেছিলাম । কিন্তু অনেকই  4Shared লিঙ্ক দেওয়ার কারণে সেগুলো ডাউনলোড করতে পারেন নি । যাহোক আজ নিচের সফটওয়ারগুলো ডাউনলোড করে নিয়ে সেই দুঃখ ভুলে যান । ফাইলগুলো ডাউনলোড করতে ফাইলগুলোর নামের ওপরে ক্লিক করুন ।
    # জিটিএ ভাইস সিটি মড ম্যানেজার ২.৩

    # টিএক্সডি ওয়ার্কশপ

    # ইমেজ টুল
    # মড ইন্সটলার
    # কার-কলস টুল
    # বক্স আর্ট টেম্পলেটস
    # সেটিংস ম্যানেজার
    # এক্সট্রেইন ট্রাক এডিটর
    # ম্যাপ ভিউয়ার
    # .col  ফাইল ম্যানেজার
    # মু ম্যাপার
    # অডিও এডিটর
    # টিএক্সডি ভিউয়ার

    কিছু কথাঃ
    অস্ত্রগুলো আপনাদের হাতে তুলে দিলাম । তা ব্যাবহার করা আপনাদের কাজ । যে যত ভালো ব্যবহার করবেন তার মড তত ভালো হবে। আগামী টিউনে বিস্তারিত আলোচনা সহ গাড়ী এডিট,জামা এডিট,অস্ত্র এডিট এই তিনটি জিনিসের ওপর টিউটোরিয়াল লিখব । আরেকটা কথা কমেন্ট করার সময় দয়া করে অন্যগেমের গুনাগুন গাইবেন না । ভাইস সিটি পুরানা হোক আর নতুন হোক ।
    যেকোন সমস্যায় আমাকে পাবেনঃ

    Apr 11, 2012

    ZOOMLA

    XML TUTORIAL

    এক্স এম এল (XML) টিউটোরিয়াল





    VISUAL BASIC TUTORIAL

    ভিস্যুয়াল বেসিক





    UBUNTU LINUX

    উবুনটু টিউটোরিয়াল





    TALLY

    ট্যালি ৯ টিউটোরিয়াল





    SQL TUTORIAL

    এসকিউয়েল টিউটোরিয়াল





    SEARCH ENGINE OPTIMIZATION

    সার্চ ইন্জিন অপটিমাইজেশন





    PHP TUTORIAL

    পিএইচপি টিউটরিয়াল





    PHP FRAMEWORK TURORIAL


    পি এইচ পি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়াল





    PHOTOSHOP BASIC TURORIAL

    PHOTOSHOP ADVANCE TUTORIAL

    এডভান্সড ফটোশপ টিউটোরিয়াল





    MY SQL TUTORIAL

    MySQL টিউটোরিয়াল








    Popular Posts