About

Apr 11, 2012

LINUX MINT TURORIAL

Java programing turorial

জাভা প্রোগ্রামিং





j Query tutorial

জে কুএরি টিউটোরিয়াল (j Query)





iPHONE APPLICATION DEVELOPMENT

আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট





HTML TUTORIAL

এইচটিএমএল টিউটোরিয়াল












web hosting turorial

হোস্টিং টিউটোরিয়াল





Flash tutorial

Flash টিউটোরিয়াল





ELECTRICAL CIRCUIT

ইলেকট্রিক সার্কিট টিউটোরিয়াল





CSS3 Turorial bangla

CSS 3 টিউটোরিয়াল





CSS

সিএসএস টিউটোরিয়াল





CCNA (NETWORKING) Turorial

সি সি এন এ (নেটওয়ার্কিং)





C++ Tutorial in bangla

সি প্লাস প্লাস টিউটোরিয়াল





C#.NET microsoft.net turorial

সি-শার্প এবং ডট নেট প্রোগ্রামিং টিউটোরিয়াল







C programing Book download

সি প্রোগ্রামিং বই





AutoCAD Tutorial

AutoCAD টিউটোরিয়াল





Ajax turorial

AJAX টিউটোরিয়াল





3d max studio tutorial

থ্রিডি ম্যাক্স স্টুডিও







Apr 5, 2012

আত্মহনন! বর্তমান! পুলিশ! খবর!

আত্মহনন! বর্তমান! পুলিশ! খবর!

০৫ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৪

শেয়ারঃ


একটি ছাঁদ। তার কিনারায় দাঁড়িয়ে কিছু মানুষ। ছাঁদটা ১০ তলার উপরে। এই মানুষগুলো একে একে ছাঁদ থেকে লাফিয়ে পড়বে। একজনের উপরে একজন করে। তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। দিগন্তে দেখা মেলে লালচে মেঘের! এই ছায়াবৃত্তেই নাকি সমাধি হবে এক এক করে কয়েকজন মানুষের।

এ বড় আজব ঘটনা। পৃথিবীর কোথাও কি এমনটি হয়েছে আগে? না! কেউ বলতে পারবে না হয়তো। সাত'শ কোটি মানুষের সাত'শ কোটি ধরণের ইচ্ছা। কত মানুষের কত রকম সমস্যা। আজ এই খানে, এই নির্জনে আত্মাহুতি দিতে চলেছে এই ক'জন মানুষ।

দলটির মধ্যে একজন বলে উঠল, চলো, শুরু করি। পাশের জন অকুতোভয়ে বলল, মাথা ঠিক মত কাজ করছে না!

আরেকজন বলল, এখন দৃষ্টি শক্ত করো, মনোবল দৃঢ় কর। আমরা সবাই মৃত্যুর স্বাদ পেতে যাচ্ছি।

কম বয়সী এক ছেলে ছিল। সে ধীরে ধীরে এগিয়ে আসে। আকাশে উঠেছে সন্ধ্যার চাঁদ। লালচে রঙের আধখাওয়া চাঁদ! সে চাঁদের দিকে তাকিয়ে বলে, এই চাঁদ আর পূর্ণ হবে না বোধহয়।

সবাই বলে উঠে, এই চাঁদ আমাদের জন্য অপূর্ণই থেকে যাবে। সবার গায়ে সাদা জামা। সবার চোখে কালো রঙ। সবাই ধীর স্থির, কেউ টু শব্দটি করছে না।

পেছনে এক লোক উঠে এলেন। ময়লা সবুজ রঙের পুলিশি পোশাকে ঢাকা দেহ! উনার হাতে একখানা চিঠি। আপনাদের দাবী সরকার মেনে নিয়েছে। আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। কেউ কোন কথা বলল না। এক মুহুর্তের জন্য শান্ত হয়ে গেল পুরো পরিবেশ। "সরকার, আমাদের দাবী মেনে নিয়েছে"! অর্থাৎ সরকার চায় আমরা আত্মহত্যা করি! অস্ফুটে একটা শব্দ দূর থেকে উবে গেল।

পুলিশ, নির্বাক হয়ে এতগুলো লোকের মৃত্যু মিছিলের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না, এতগুলো লোক কি সত্যি মৃত্যুকে আলিঙ্গন করবে?

ধীরে ধীরে মেঘ ধেয়ে আসে আকাশের চারিদিকে। সরকারী গাড়ির সাইরেন বেজে উঠে। নিচে অনেক মানুষের ভিড় জমে। সাংবাদিকরা ব্যাস্ত খবর সংগ্রহের কাজে, এটা ওদের পেটের ভাত, পুলিশরা ব্যাস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেটা তাদের পেটের ভাত, আর সবাই ব্যাস্ত সবার কাজে। বড্ড বেশি গোলমেলে লাগছে সব।

"একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে, শিশু ও মহিলা সহ ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বাসটি উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সাথে সজোড়ে ধাক্কা খেয়ে পাশের খাদে ছিটকে পড়ে যায়..." "সরকার সমর্থক ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অনেক লোক আহত হয়েছে"...একটি বাড়িতে টিভিতে খবর চলছে।

ইতো মধ্যে শব্দ অনে বেশি হতে শুরু করল। ঘরের মালিক চেচাতে শুরু করল। "মরার জন্য আমার বাড়ি পাইলি তোরা? ঢাকা শহরে আর বাড়ি নাই"...

এক, দুই, তিন, এ যেন এক সত্যি অবাক করা দৃশ্য! একে একে ঝাপ দিয়ে দিলো মানুষের দল। পেছনের পুলিশ অফিসার অসার হয়ে যেমনটি দাঁড়িয়ে ছিলেন ঠিক তেমনি দাঁড়িয়ে রইলেন! দাবীগুলো কাগজে ছাপা হওয়া অক্ষরে অক্ষরে যেন কালো বিগ্রোহের মত ঠেকে। সাইরেনের শব্দ মেলায় যায় দূরে।

কতগুলো প্রাণ এক সাথে যায় চলে!

Destiny 2000 ltd


Mar 28, 2012

Speak asia top news for bd

মিঃ অজয় সরকার এর কথায়, সকল ফর্মালিটি শেষের দিকে । কোম্পানি রান করারটা এখন সময়ের ব্যাপার মাত্র ।
Report From : Own Office
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa*
News Date : 9th March 2012

অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল Speak Asia কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশে । আড় এই নিয়ে বেশ কিচু ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এমএলএম নিউজ ২৪(MLMNEWS24)এ । অনেক তারিখের পর তারিখ পরিবর্তন হয়েছে, কিন্তু গ্রাহকরা পায়নি কোন সুনির্দিষ্ট ফলাফল । রটেছে বিভিন্ন রকম গুজব, অনেকে হয়েছেন প্রতারিত । কিন্তু আসল কথা হচ্ছে বাংলাদেশে Speak Asia এর কার্যক্রম শুরু করাটা সহজ ছিল না । কারন Speak Asia ভারতে বন্ধ হয়ে গিয়েছিল মানি লন্ডারিং সহ বেশ কিছু অভিযোগের কারনে । সেই কোম্পানিটির পার্শ্ববর্তী দেশে কাজ করার জন্য পরিবেশ তৈরি করাটা সহজ হওয়ার কথা না । আর সহজ হয়ও নি ।
• ২০১১ সালের জুনে মিঃ রাজু এবং Speak Asia-এর নামে মামলা হয় । (বলে রাখি এই রাজু হল ভারতীও Speak Asia-এর বাংলাদেশের ১ম আপলাইন । )
• বাংলাদেশ ব্যাংক এর বেশকিছু ফর্মালিটির মুখোমুখি হতে হয়েছে । যার কারনে বেশ কিছু সময় নষ্ট হয়েছে।
• সরকারি বিভিন্ন নীতিমালার প্রয়োজনে এখন আরও কিছু পেপার Speak Asia কোম্পানির প্রয়োজন ।

এই সকল বিষয় ছারাও বেশ কিছু সমস্যার কারনে নির্দিষ্ট সময়ের মধ্যে Speak Asia তাদের কার্যক্রম শুরু করতে পারেনি । মিঃ অজয় সরকার এর কথায়, সকল ফর্মালিটি শেষের দিকে । কোম্পানি রান করারটা এখন সময়ের ব্যাপার মাত্র ।
স্পিক এশিয়া অনলাইন সুপ্রিম কোর্টের আদেশে ১০ মিলয়ন ডলার জমা করেছে, ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যমর শিরোনাম ।।
Report From : Own Office
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa*
News Date : 5th March 2012

স্পিক এশিয়া বাংলাদেশ এর মেনেজমেন্ট পারছে না নির্দিশট কোন তারিখ দিতে কিংবা পারছে না কোন ওয়াদাই রক্ষা করতে। একের পর এক তারিখ দিয়ে যেন মেনেজমেন্টের লোকরা নিজেরাই ক্লান্ত হয়ে গেছে। এই কল-সে্ন্টার চালু হয়,এই পত্রিকায় অ্যাড আসে, এই স্পিক এশিয়ার নতুন ওয়েব সাইট চালু হয়, এই করতে করতে পার করে দিল অনেক গুল দিন। এ ব্যপারে কথা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্পিক এশিয়ার একজন লিডার জানান "আসলে স্পিক এশিয়া বাংলাদেশ এর মেনেজমেন্টরা বা মেনেজমেন্ট প্রধান অজয় সরকার স্যার নিজেই জানেন না স্পিক এশিয়া বাংলাদেশে কবে চালু হবে, কোন দিকে যাচ্ছে স্পিক এশিয়ার ভবিষ্যৎ তারাই ভাল করে জানেন না।"

এদিকে ভারতে স্পিক এশিয়া অনলাইন সুপ্রিম কোর্টের আদেশে ১০ মিলয়ন ডলার জমা করেছে, এমন একটি সংবাদ টাইমস হিন্দুস্তানে প্রকাশ পায়। যার শিরোনাম অনেকটা ছিল এরকম "$10 million USD deposited to Supreme Court" অপর একটি ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যমর শিরোনাম "The Company has deposited Rs. 50 crores with the Supreme Court. "।

ভারতে কিছুদিন পুর্বেই স্পিক এশিয়া অনলাইনের প্যানেলিস্ট এবং গ্রাহকরা তাদের সুপ্রিম কোর্টের থেকে একটি ভাল ফলাফল পান তার কিছুদিনের মধ্যে এমন একটি খবর স্পিক এশিয়া অনলাইনের ভারতিয় গ্রাহকদের জন্য অনেক প্রশান্তির এবং এতে তাদের কাছে স্পিক এশিয়ার অবস্থা এখন অনেকটাই স্বচ্ছও। অপরদিকে বাংলাদেশ ব্যংকে স্পিক এশিয়া অনলাইনের লক্ষ টাকা জমা দেওয়ার শত গল্প বাংলাদেশের প্যানেলিস্টরা শুনে থাকলেও বাস্তবে এর কোন প্রতিফলন আজও দেখতে পান্নি।

Popular Posts